ছোটদের ছড়া

ছোটদের ছড়া

খোকন খোকন ডাকে মায়


খোকন খোকন ডাকে মায়
খোকন গেছে কাদের নায় ?
সাতটা কাকে দাঁড় বায়,
খোকন রে তুই ঘরে আয় ।


দোল দোল

দোল দোল দুলুনি
রাঙ্গা মাথার চিরুনি,
বর আসবে যখনি
নিয়ে যাবে তখনি ।


এলো চুলে সোনা বউ

এলো চুলে সোনা বউ
আলতা দিয়ে পায় ।
নোলক নাকে, কলসি কাঁখে,
জল আনতে যায় ।


ঝিলের জলে পদ্ম ভাসে

ঝিলের জলে পদ্ম ভাসে
মায়ের কোলে খোকন হাসে,
খোকন যাবে মামার বাড়ি
সঙ্গে নেবে রসের হাঁড়ি ।


খোকা গেল মাছ ধরতে

খোকা গেল মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে,
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে
মাছ নিয়ে গেল চিলে ।


কাঠ বিড়ালি

কাঠ বিড়ালি, কাঠ বিড়ালি
কাপড় কেচে দে
তোর বিয়েতে নাচতে যাব
ঝুমকো কিনে দে ।


টিয়া

টিয়া টিয়া সবুজ টিয়া
ঠোঁটটা তোমার লাল,
আজ তুমি যাও গো উড়ে
আবার এসো কাল ।


তাঁতির বাড়ি

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা,
খায় দায় গান গায়-
“তা রে না রে না ।


চাঁদ উঠেছে ফূল ফুটেছে

চাঁদ উঠেছে ফূল ফুটেছে
কদম তলায় কে ?
হাতি নাচছে ঘোড়া নাচছে
সোনা মণির বে ।


মোরগ ডাকে

সকাল বেলা মোরগ ডাকে
উঠতে মোদের কয়,
তবু যারা রইল শুয়ে
জ্ঞানী তারা নয় ।


কে বকেছে কে মেরেছে

কে বকেছে কে মেরেছে
কে দিয়েছে গাল ?
তাই তো খোকা রাগ করেছে
ভাত খায়নি কাল ।


আয় বৃষ্টি

আয় বৃষ্টি ঝেঁপে
ধান দিব মেপে
লেবু পাতা করমচা
যা বৃষ্টি ঝরে যা ।
খেজুর পাতা হলদি
বৃষ্টি নাম জলদি ।


সিংহ মামা

সিংহ মামা সিংহ মামা
করছো তুমি কি ?
এই দেখো না কেমন তোমার
ছবি এঁকেছি ।


নোটন নোটন পায়রা

নোটন নোটন পায়রা গুলো
ঝোটন বেঁধেছে
ও পারেতে ছেলে মেয়ে
নাইতে নেমেছে ।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে ওঠেছে ।
কে দেখেছে, কে দেখেছে
দাদু দেখেছে,
দাদুর হাতে কলম ছিল
ছুঁড়ে মেরেছে ।
ওহ্ বড্ড লেগেছে ।


খোকা বাবু যায়

খোকা বাবু যায়
লাল জুতা পায়,
বড় বড় দিদিরা সব
উঁকি মেরে চায়,
খোকাবাবু ফিরে না তাকায় ।


হাট্টিমা টিম টিম

হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম ।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম ।


খোকা যাবে শ্বশুর বাড়ি

খোকা যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে যাবে কে ?
ঘরে আছে হুলো বিড়াল
কোমর বেধেঁছে ।


আয়রে পাখি লেজ ঝোলা

আয়রে পাখি লেজ ঝোলা
খোকন নিয়ে কর খেলা
খাবি দাবি কল কলাবি
খোকাকে মোর ঘুম পাড়াবি ।


ইলিশ ভাজা

খুকুমনি খাবে বলে
ঝাল দিও না ঝোলে
ইলিশ ভাজা
খেতে মজা
গরম গরম হলে ।


মিথ্যা কথা বলতে নেই

মিথ্যা কথা বলতে নেই
উড়ো কথা শুনতে নেই ।
কথা দিয়ে রাখতে হয়
আস্তে কথা বলতে হয় ।


আমপাতা জোড়া জোড়া

আমপাতা জোড়া জোড়া,
মারবো চাবুক ছুটবে ঘোড়া ।
ওরে বুবু সরে দাঁড়া,
আসছে আমার পাগলা ঘোড়া ।
পাগলা ঘোড়া ক্ষেপেছে,
টগবগিয়ে ছুটেছে ।


বাক্ বাককুম পায়রা
-রোকনুজ্জামান খান

বাক্ বাককুম পায়রা
মাথায় দিয়ে টায়রা,
বউ সাজবে কালকি
চড়বে সোনার পালকি ।


কাজলা দিদি


কাজলা দিদি
যতীন্দ্র মোহন বাগচী

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই ?
পুকুর ধারে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;
মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই ?
সেদিন হতে দিদিকে আর কেনই-বা না ডাকো,
দিদির কথায় অাঁচল দিয়ে মুখটি কেন ঢাকো ?

খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি,- তুমি কেন চুপটি করে থাকো ?
বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে ?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে !
দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে-
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে ?
আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে !

ভূঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল;
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মা গো, ছিঁড়তে গিয়ে ফল;
দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল !

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই ?
বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে-ঝাড়ে;
নেবুর গন্ধে ঘুম আসে না - তাইতো জেগে রই;
রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই ?


সংগৃহীত: আমার বাংলা বই,  চতুর্থ শ্রেণি 

কত স্মৃতি, কত কথা


কত স্মৃতি, কত কথা 

খান বাহাদুর আহছান উল্লা টিচার্স ট্রেনিং কলেজ
বি.এড- ২০১৫-১৬ ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
এই ছবি পরীক্ষা কেন্দ্র- সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে তোলা । 
ছবিতে অামার সাথে আমার প্রিয় সহপাঠী বৃন্দ ।
আমি আমার ব্যাচের গ্রুপ লিডার মানে দলনেতা ছিলাম । আমি এই কলেজে পড়াকালীন সময়ে আমার সহপাঠীগণ, শিক্ষক মহোদয়গণ, কর্মচারী বৃন্দ আমাকে অনেক সহযোগীতা করেছেন ।
আমি তাদের সারা জীবন মনে রাখব ।
এই ছবিগুলো হয়তো শেষ স্মৃতি, শেষ পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্র থেকে তোলা । 
আমরা যা যা শিখলাম তার যদি অর্ধেকও আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি । 
আমার ব্যাচের সবাই বিভিন্ন স্কুলের শিক্ষক । সবাই ঢাকার নাম করা স্কুলগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত আছেন । আমি তাদের জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি ।